• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

সালমান খানকে এবার দেখা যাবে তামিল ছবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এনবি নিউজ ডেস্ক : বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে এবার তামিল ছবিতে দেখা যাবে। ভারতের দক্ষিণী সিনেমার তারকা চিরঞ্জীবী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় বুধবার সালমান খান ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমে জানা যায়, ‘গডফাদার’ দিয়ে তামিল ছবির জগতে পা রাখছেন সালমান।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় দক্ষিণী তারকা চিরঞ্জীবী সালমান খানকে স্বাগত জানিয়ে লিখেছেন— ‘গডফাদার’ ছবির টিমে তোমাকে স্বাগত সালমান খান। তোমার আগমন সবাইকে আরও উজ্জীবিত করে তুলেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করব— এটিই অসাধারণ আনন্দের। দর্শকদের কাছে তোমার উপস্থিতি নিঃসন্দেহে জাদু তৈরি করে।’

জানা গেছে, ‘গডফাদার’ ছবিতে সালমান খান, চিরঞ্জীবী ছাড়াও দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা রামচরণ ও অভিনেত্রী নয়নতারাকে।

জানা গেছে, ‘গডফাদার’ ছবিটি আসলে তেলেগু ছবি ‘ লুসিফার ‘-এর রিমেক।

প্রসঙ্গত, সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় ‘টাইগার থ্রি’ ছবির একটি বিশেষ ভিডিও পোস্ট করেন সালমান খান। সঙ্গে লেখেন— ‘আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ঈদে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১