• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

স্বাধীনতা দিবসের প্রত্যয় হলো সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলা: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ মার্চ, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের স্বাধীনতা দিবসের প্রত্যয় হলো সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তোলা।

আজ ২৬ মার্চ শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ প্রত্যয় ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

অনেক রক্তপাত ও অশ্রুপথের ওপর হাজার বছর লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আর এখন যে সংগ্রাম, – তা হলো অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গভেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
এটি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১