• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৭ মার্চ, ২০২২

এনবি নিউজ :  রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে একজন চিকিৎসক খুন হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে এই হামলার শিকার হন তিনি।

জানা গেছে, রং মিস্ত্রি সোহরাবকে সঙ্গে নিয়ে সকালে নোয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বুলবুল হোসেনের। সেই মোতাবেক ভোর সাড়ে পাঁচটার সময় বাসা থেকে বের হন তিনি।

এ খবর নিশ্চিত করেছেন মিরপুর থানার এস আই নাসির। তিনি জানান, আহত বুলবুলকে প্রথমে এক বেসরকারি মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, বুলবুলের কাছে থাকা ১২ হাজার টাকা নেয়নি দুর্বৃত্তরা। তবে তার কাছে থাকা দুটি মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোনটি নিয়ে গেছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন ওই চিকিৎসক। তবে অন্য কোনো ঘটনা আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। তার মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহত বুলবুলের একজন ঘনিষ্ঠ বন্ধু জানান, এই হত্যাকান্ডের পেছনে অন্য কোনো কারনও থাকতে পারে। বুলবুল চিকিৎসা পেশার পাশাপাশি ব্যবসাও করতেন। তিনি একজনের কাছে ২০ লাখ টাকা পেতেন এবং সেই পাওনা টাকা চাইতে গিয়ে তিনি হুমকিরও শিকার হয়েছিলেন। এই বিষয়ঙটিও তদন্ত করে দেখা উচিত।

ডা: বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে। তিনি ২০০৫-২০০৬ সালের দিকে মগবাজার ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাশ করেন। এরপর থেকে মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে বসে তিনি রোগী দেখতেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১