• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

এনবি নিউজ : রাজধানীতে আগামীকাল (শুক্রবার) জাতীয় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ৫ দফা দাবিতে বাদ জুমা গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

অন্য দাবিগুলো হলো- শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ; ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা-২০২২ বাতিল; স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামি হুকুমত কায়েম।

আজ বৃহস্পতিবার দলটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এছাড়াও বক্তব্য দেবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতারা।

তিনি জানান, জাতীয় মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সারা দেশ থেকে সংগঠনের সব পর্যায়ের শাখা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে রাজধানীতে আসবেন। জাতীয় মহাসমাবেশ স্মরণকালের বৃহত্তর জনসমুদ্রে পরিণত হবে। ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশে যোগদান করার জন্য দেশের সব জেলা, মহানগর, থানা ও উপজেলা শাখা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০