• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোশাররফ-স্পর্শিয়া জুটি বেঁধে ওয়েব সিরিজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : টিভি নাটকে অনেক আগেই একসঙ্গে অভিনয়ে দেখা গেছে মোশাররফ করিম ও অর্চিতা স্পর্শিয়াকে।

এবার আলোচিত এ দুই অভিনয়শিল্পীকে একটি ওয়েব সিরিজে অভিনয়ে দেখা যাবে। সিরিজটির নাম ‘আইজ্যাক লিটন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মো. আশরাফুজ্জামান।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। নির্মাতা জানিয়েছেন আইজ্যাক লিটন মূলত স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প। যে গল্প মানুষকে হাসায়, কাঁদায় এবং ভাবায়। আবার কখনো কখনো হয়ে ওঠে কারও জীবনের গল্প।

এতে স্পর্শিয়া চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই ওয়েব সিরিজের পরিচালকের সঙ্গে এর আগেও কয়েকটি কাজ করেছি। বেশ ভালো কাজ করে সে। এটিও বেশ গুরুত্ব দিয়ে করেছে। আশা করছি সিরিজটি দর্শকের ভালো লাগবে।’

স্পর্শিয়া বলেন, ‘সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। হাস্যরসের মধ্য দিয়ে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’

সিরিজটি ঈদের আগে চাঁদ রাত থেকে একটি ডিজিটাল প্ল্যাটফরমে প্রচার শুরু হবে।

এদিকে এই দুই অভিনয়শিল্পী বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১