• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সদ্য নির্বাচিত শাহবাজকে প্রধানমন্ত্রী ভবনে বরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এনবি নিউজ ডেস্ক : শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী ভবনে গেছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয় বলে জিও নিউজের খবরে বলা হয়েছে।

সোমবার ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক যুগান্তকারী অনুষ্ঠানে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুসলিম লিগ-এন এর নেতা শাহবাজ শরিফ।

প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি শাহবাজকে শপথবাক্য পাঠ করান।

মঙ্গলবার সকালেই ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে যান ইমরান খানকে হটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এ রাজনীতিক। গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী ভবনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন শাহবাজ।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ।

এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

এদিকে শাহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইয়ের কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআইয়ের সব সদস্য পদত্যাগ করবেন।

তার এ ঘোষণার পর পিটিআইয়ের সকল সদস্য ও ডেপুটি স্পিকার কাসেম সুরিও বের হয়ে যান।

এর ফলে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১