• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ায় সরকারের উদ্যোগে রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

আজ বুধবার ভাচুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে নাজমুল ইসলাম বলেন, এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। এক বছর বয়স থেকে বড় সব বয়সি মানুষ কলেরার টিকা পাবেন। শুধু অন্তঃসত্ত্বা নারীরা টিকা পাবেন না।

রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ।

মে মাসে প্রথম ডোজ দেওয়া হবে এবং জুন মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

সারা দেশে কেন টিকা দেওয়া হবে না— এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়।

যাত্রাবাড়ীতে এত বেশি কেন এমন প্রশ্নে নাজমুল বলেন, নিরাপদ পানির সংকটের কারণে। সাপ্লাই লাইনে কিন্তু সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে তা হলে এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।

এ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য পেয়েছি। আইসিডিডিআরবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে সেই তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখব।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১