• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বাঙালি সংস্কৃতি ধারণ করেই সামনে এগিয়ে যাব: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এসময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

দু’বছর বিরতির পর আবারও এই আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে জানিয়ে মেয়র বলেন, এ ধরনের আয়োজনকে আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।

মেয়র তাপস বলেন, আজ আমরা রমনা বটমূলে সমবেত হয়েছি। রমনা বটমূলের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনা বটমূলের এই সাংস্কৃতিক মিশেল আমাদেরকে পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই, আমাদেরকে এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১