• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, ১২ ক্রু নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় এখনও ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া লে. কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে এ জাহাজটি ডুবেছে। তবে ঠিক কখন এটি ডুবে গেছে তার সঠিক তথ্য নেই।

তিনি বলেন, ‘জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০