• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কাল আবারও সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে আগামীকাল সোমবার দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩৫ জন জ্যেষ্ঠ সাংবাদিককে আনন্ত্রণ জানিয়ে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে৷

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামীকাল বেলা ১১টার দিকে এই সংলাপ শুরু হবে। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশের নির্বাচনি ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের পর নিজেদের মধ্যে আনুষ্ঠানিক সভা না করেই সংলাপে বসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। গত মাসে কমিশন সভার আগে দুই দফা সংলাপে বসে ইসি।

তৃতীয় দফায় সম্পাদকদের সঙ্গে সংলাপের আগেই নিজেদের প্রথম কমিশন সভায় বসেন সিইসিসহ কমিশনাররা।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে ১৭ জনই সাড়া দেননি।

দ্বিতীয় দফার সংলাপে ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও পরে একজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই পর্যায়ে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন।

তৃতীয় দফায় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ২৩ সাংবাদিক এ ডাকে সাড়া দিয়েছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০