• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এবারে ঘর ফেরা মানুষদের ঈদযাত্রা স্বস্তিরই হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : অতীতের যেকোনও সময়ের তুলনায় এবার সড়কের অবস্থা ভালো উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদ যাত্রা কাটবে।’

আজ ৩০ এপ্রিল শনিবার বেলা ১১টার দিতে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদ যাত্রার বিষয়ে এমন আশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিরই হবে।

ঈদে বাসে অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

আজকেও গাবতলীতে সেলফিসহ কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এবিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না— সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০