• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

নির্বাচন নিয়ে ফন্দি-ফিকিরের অভ্যাস বিএনপির আছে আওয়ামী লীগের নেই: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ মে, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, এ দেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ পর্যন্ত আওয়ামী লীগই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি-ফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে।

হানিফ বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক করার জন্য যা যা করার সরকার সব করবে। ২০১৮ সালেও বিএনপি অংশ নিয়েছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনও এই সরকারের অধীনেই হবে। এবং সেই নির্বাচনে বিএনপিও অবশ্যই অংশ নেবে।

আজ সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার সাদ্দাম বাজার এলাকায় নবনির্মিত জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী অফিস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন হানিফ। পরে এক আলোচনায় অংশ নেন তিনি।

এসময় কুমারখালী-খোকসা আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১