• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পক্ষপাতদুষ্ট, সেটি আমাদের পীড়া দেয়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১১ মে, ২০২২

এনবি নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি মনে করি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনের প্রয়োজন আছে। কারণ, দেশে দেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয়, সেজন্য ইন্টারন্যাশনাল ভয়েসের প্রয়োজন আছে। তিনি বলেন, ‘সেই সংগঠন যখন পক্ষপাতদুষ্ট, এমন প্রতিষ্ঠান যখন নিজেদের ক্রেবিলিটি হারায়, সেটি আমাদের পীড়া দেয়।’

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওকাব (ওভারসিজ করসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছিল। কিন্তু আমাদের দেশে যখন রাস্তায় নির্বিচারে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তখন তারা বিবৃতি দেয়নি। তাহলে সেই সংগঠন কি পক্ষপাতদুষ্ট নয়?’

বাংলাদেশে গণমাধ্যমের সূচক নিয়ে ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের রিপোর্টের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘যে আফগানিস্তানে সাংবাদিকতা বলে কিছু নেই, তার নিচে বাংলাদেশকে রেখে তারাই প্রমাণ করেছে, তাদের রিপোর্ট পক্ষপাতদুষ্ট।’

টিআইবি রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘টিআইবির মতো প্রতিষ্ঠানগুলো থাকা প্রয়োজন। কিন্তু সেই সংগঠনগুলো যদি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিবৃতি দেওয়া শুরু করে, গ্রহণযোগ্য সেই সংগঠনের আর গ্রহণযোগ্যতা থাকে না।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের সাংবাদিকরা ও সংবাদ মাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করে, এটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। কেউ যদি নিজেদের (সাংবাদিক) ভয় পায়, সে ক্ষেত্রে সরকার বা অন্য কারও কিছু করার আছে বলে আমি মনে করি না। যারা সৎ সাংবাদিক, তাদের নির্ভয়ে কাজ করা দরকার। যারা সৎ সাংবাদিকতা করেন, সমাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন এবং সমালোচনা করেন, এই কাজগুলো যেই সাংবাদিক করেন, তাদের পাশে সরকার আছে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১