• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বাংলাদেশের কাছে তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ মে, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির জন্য রাশিয়া প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ।

আজ সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির উৎপাদিত অপরিশোধিত তেলের ক্রেতা ছিল ইউরোপ। কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও তেলের বিকল্প বাজার খোঁজার ঘোষণা দিয়েছে।

ফলে রাশিয়ার তেল বিক্রি কমেছে। এই সুযোগে ভারত কম দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। তবে বিষয়টি ভালো চোখে দেখেনি যুক্তরাষ্ট্র।

গত নভেম্বরে সরকার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় প্রতি লিটারে ১৫ টাকা। এই দুই ধরনের জ্বালানি তেলের নতুন দর হয় লিটারপ্রতি ৮০ টাকা, যা এর আগে ছিল ৬৫ টাকা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১