• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাঙ্কিপক্স নিয়ে দেশের বিমানবন্দরগুলো সতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ মে, ২০২২

এনবি নিউজ : মাঙ্কিপক্স নিয়ে দেশের বিমানবন্দরগুলো সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

আজ সোমবার ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিমান পরিবহন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের তিনি আরও জানান, বিশ্বের অনেক দেশে মাঙ্কিপক্স দেখা দিয়েছে। কাজেই এ বিষয়ে আমাদেরও সতর্কতা অবলম্বন করা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা কোভিড-১৯ মোকাবিলায় সফল হয়েছি। করোনা মোকাবিলায় আমরা বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে সফলতা অর্জন করেছি। সাউথ এশিয়ার মধ্যে আমরা সর্বোচ্চ পর্যায়ে আছি। আগামীতে যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো মোকাবিলা করতে আমরা প্রস্তুত রয়েছি।

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, মাঙ্কিপক্স নিয়ে আমরা সতর্ক অবস্থায় আছি। দেশে এলে হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে দিতে হয়। সেখানে এ পয়েন্টটি দেওয়া হয়েছে। সেখানে যাত্রীদের উপসর্গ আছে কি না, যেসব দেশে মাঙ্কিপক্স বাড়ছে, সে দেশ থেকে আসছে কি না, সেসব তথ্য পাওয়া যাবে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেবো।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০