• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

নাগরিক ঐক্যের সঙ্গে আজ বৈঠক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

এনবি নিউজ : গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে বিএনপি।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৫ টায় নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করবেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এখন আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হচ্ছে।

আলোচনা কবে থেকে শুরু হবে— এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা আজ থেকেই শুরু হবে। আর শিডিউলটা যখন আপনাদের জানানো হবে, তখন আপনারা জানতে পারবেন। পরে দলের পক্ষ থেকে জানানো হয় যে, বিকালে মান্না সঙ্গে বৈঠক দিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরু করবে বিএনপি।

এই সংলাপের মূল উদ্দেশ্য কী জানতে চাইলে ফখরুল বলেন, মূল উদ্দেশ্য হলো— গণতন্ত্র পুনরুদ্ধার। এই ফ্যাসিবাদী সরকার, যারা সব অধিকার কেড়ে নিয়েছে- এগুলো ফিরিয়ে নিয়ে এসে জনগণ ও ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য। এ জন্য আন্দোলন তৈরি করা। এই আন্দোলন সৃষ্টি করার জন্য এই ঐক্যের আলোচনা শুরু করা হচ্ছে।

ঐক্যের মূল ভিত্তিটা কি হবে— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল যে দাবিগুলো আছে, এর মধ্যে প্রথম দাবি— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি। দ্বিতীয় হচ্ছে— এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তৃতীয় হচ্ছে— সংসদ বাতিল করতে হবে।

‘তার পর পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ-সুষ্ঠু এবং সবার অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হবে। এর পর সরকার গঠিত হবে। এই দাবিগুলোই প্রধান দাবি।

এখন অন্যান্য দলের সঙ্গে আমরা এই আলোচনাগুলো করব। আর তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করে আমাদের একটা একক দাবি তৈরি করা হবে। তার ভিত্তিতে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করব।

এটাকে কি জোট বলছেন— জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা জোট বলছি না। আলোচনার মাধ্যমেই সেগুলো নির্ধারিত হবে।

আলোচনা কি ২০-দলীয় জোটের সঙ্গে হবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা সবার সঙ্গেই হবে। আর ২০ দলীয় জোটে তো এখন পর্যন্ত আমরা বিলুপ্ত করি নাই। এই জোটের কি হবে, সেটি ওই আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে। আর জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়েও একই কথা।

জামায়াতের সঙ্গেও কি আলোচনা করা হবে- জানতে চাইলে মির্জা আলমগীর বলেন, অবশ্যই করা হবে। তাদের সঙ্গে কথা না বলে কেমন করে হবে? সবার সঙ্গেই তো কথা বলা হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০