• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের

ফজলি আমের জিআই স্বত্ত্ব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

এনবি নিউজ : ফজলি আম রাজশাহীর, নাকি চাঁপাইনবাবগঞ্জের-এ নিয়ে টানাটানি চলছিল। রাজশাহী ফল গবেষণা কেন্দ্র ফজলি আমের জিআই স্বত্ত্ব দাবি করার পর, পাল্টা দাবি জানায় চাঁপাইনবাবগঞ্জ।

আজ মঙ্গলবার এ নিয়ে ঢাকায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে যৌথভাবে জিআই পণ্য হিসেবে আদেশ দেন।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন জানান, তিনি রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিরেন। সেখানে তথ্য-উপাত্ত তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জের পক্ষে জাহাঙ্গীর সেলিম ও মুনজের আলমসহ ৬ জন অংশ নেন। তারাও চাঁপাইনবাবগঞ্জের পক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা শুনানি শেষে বিকালে আদেশ দেওয়া হয়। তাতে যৌথভাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ফজলি আমের জন্য জিআই সনদের স্বীকৃতি দেওয়া হয়।

ড. আলীম উদ্দির বলেন, এখন আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে আদালতে যেতে পারবেন। রাজশাহীর জন্য কী করা হবে, সেটি পরবর্তীতে ভেবে তারা সিদ্ধান্ত নেবেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১