• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

বিএনপি নেতাদেরকে তথ্যমন্ত্রী : লজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : বিএনপি নেতাদের লজ্জা ভেঙে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে করোনার ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আহ্বান জানান। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব  মো. আবদুল মান্নান ক্লিনিকের সিভিল সার্জন ইলিয়াছ আলী সময় উপস্থিত ছিলেন।

বিএনপি শুরু থেকে করোনা টিকার বিরুদ্ধে অপপ্রচার চালালেও দলটির নেতারা এখন টিকা নিচ্ছেন’, সাংবাদিকরা বিষয়টি উল্লেখ করে মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে . হাছান মাহমুদ  বলেন, ‘বিএনপি যেসব নেতা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন, তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই। যেসব দায়িত্বশীল নেতা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন, তাদের জন্য লজ্জা হচ্ছে। কারণ, তাদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে, তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য।সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই তারা অপপ্রচার চালান।

মন্ত্রী বলেন, ‘জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে বিএনপি নেতাদের এখন খুব লজ্জা হচ্ছে যে, টিকা সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। টিকা নিতে মানুষের এত ব্যাপক উৎসাহ যে, সেটিকে সামাল দিতে সরকারকে আরও ব্যাপক প্রস্তুতি নানা ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। এতে তাদের চেহারাটা চুপসে গেছে, লজ্জা হচ্ছে। আমি তাদেরকে বলবোলজ্জা না পেয়ে আপনারাও টিকা নিন। সরকার সবার সুরক্ষা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। বিরোধী দলের যারা আমাদের কড়া সমালোচনা প্রতিদিন করেন, করেছেন টিকা নিয়ে তাদেরকেও আমরা সুরক্ষা দিতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সরকার সময় মতো টিকা নিয়ে এসেছে, তা বিশ্বে বিরল। এমনকি যুক্তরাষ্ট্র ইউরোপে অনেক দেশে টিকার জন্য হাহাকার, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এত বিপুল জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি অত্যন্ত সফল।

টিকা গ্রহণের অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি তো ডায়বেটিক রোগী, প্রতিদিন ইনসুলিন দিতে হয় সকালে। ইনসুলিন নেওয়ার সময় কিছুটা অনুভব হয় যে, আমি ইনসুলিন নিচ্ছি। আজকে টিকা নেওয়ার সময় সেটিও অনুভূত হয়নি। এতে মনে হচ্ছে, আমাদের যারা টিকা দিচ্ছেন, সেই টিকাদানকারীরা অনেক দক্ষ। আমাকে যে টিকা দেওয়া হলো, আমি বুঝতেই পারিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩২ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১৩ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৮ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৪ অপরাহ্ণ
    এশা রাত ৭:১০ অপরাহ্ণ