• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ছাত্রদলের অধিকাংশ নেতা ছাত্র নন, ছাত্রের বাবা : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ মে, ২০২২

এনবি নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ইস্যুতে বিএনপির ছাত্রসংগঠনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা ছাত্র নন, তারা ছাত্রের বাবা।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রদল যারা করেন, তাদের বয়স এখন কত? যারা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, তারা কি ছাত্র? তাদের বয়স ৪০-এর কোটায়। তারা তো ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চান, তখন ছাত্ররা তো উত্তেজিত হবেই— এটি খুব স্বাভাবিক।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে উসকানি এসেছে। ছাত্রলীগ দেয়নি। যখন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা প্রবেশ করতে চেয়েছেন, তখন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা বাধা দিয়েছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার প্রসঙ্গে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্ত আছেন। তার দণ্ড স্থগিত করে মুক্তভাবে জীবনযাপনের সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের মতো ঘটনা ঘটলে দায় বেগম জিয়ার ওপরও বর্তায়। সে জন্যই প্রশ্ন এসেছে— বেগম জিয়াকে এভাবে বাইরে রাখার প্রয়োজন আছে কিনা। অনেকে দাবি তুলেছেন তাকে আবার কারাগারে পাঠানো হোক।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১