• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

তুরস্কের রাষ্ট্রীয় নাম পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

এনবি নিউজ ডেস্ক : জাতিসংঘ ইংরেজিতে তুরস্কের নাম Turkey থেকে Türkiye নামে পরিবর্তন করেছে। এখন থেকে জাতিসংঘে তুরস্ককে ইংরেজিতে Türkiye হিসেবে উল্লেখ করা হবে।

নামের বানান পরিবর্তন করার জন্য জাতিসংঘকে অনুরোধ জানিয়েছিল তুরস্ক।

জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছে থেকে বুধবার একটি চিঠি পান মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি সকল বিষয়ে Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানান।

তিনি জানান, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নামের বিষয়টি কার্যকর হয়ে যায়।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ ও অন্যন্য বৈশ্বিক সংগঠনগুলোর কাছে নাম পরিবর্তন করার জন্য চিঠি দিয়েছিলেন তুরস্কের পররাষ্টমন্ত্রী।

এদিকে তুরস্ক গত ডিসেম্বর মাস থেকে তাদের ইংরেজি নামের বানান পরিবর্তন করার কাজ শুরু করে।

ওই সময় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি দিয়ে জনগণকে আহ্বান জানিয়েছিলেন, প্রত্যেক ভাষায় তারা যেন Türkiye নামটি ব্যবহার করেন।

ওই সময় তিনি বলেছিলেন, Türkiye নামটি তুরস্কের সংস্কৃতি, সভ্যতা এবং মানকে সবচেয়ে সঠিকভাবে উপস্থাপন করে।

এরদোগান তুরস্কের সকল প্রতিষ্ঠানকে বলেছিলেন তাদের পণ্যে যেন তারা উল্লেখ করেন পণ্যটি Türkiye-তে তৈরি। সূত্র: আল জাজিরা
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০