• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বাংলাদেশকে অনুদান হিসেবে ২৫৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৫ জুন, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশকে অনুদান হিসেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার (২৫৫ কোটি টাকা) দেবে বিশ্বব্যাংক।

আজ রবিবার ৫ জুন সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাঝে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং ডব্লিউএফপি’র পক্ষে কান্ট্রি ডিরেক্টর জিন্স পেয়ারস চুক্তিতে সই করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ মন্ত্রণালয় এবং ডব্লিউএফপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের খাদ্য সহায়তা বাবদ এ অনুদান দিয়েছে বিশ্বব্যাংক।

এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘চুক্তির অধীনে ‘ডব্লিউএফপি সেফটি নেট সিস্টেম ফর দ্য পুওরেস্ট’ প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানে পরিচালিত হবে।’

এ প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে বলেও জানান ডা. এনামুর রহমান। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এতে অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হবে না।’

তিনি বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে নারীদের পুষ্টিবিষয়ক শিক্ষা প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা প্রদান, সবজি বাগান তৈরিতে উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া, বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, পাহাড়ের ঢাল সংরক্ষণ, রাস্তা ও নর্দমা পরিষ্কার এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১