• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাতিরঝিল থেকে এক গণমাধ্যমকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ জুন, ২০২২

এনবি নিউজ : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে হাতিরঝিল থেকে চলতি বছরের জানুয়ারিতে সময়ের আলো পত্রিকার এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছিল।

এছাড়াও বিভিন্ন সময় ঝিল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল এলাকার অপরাধ দমনের জন্য নতুন থানা সৃষ্টি করা হলেও এই এলাকার অপরাধ হ্রাস পায়নি; বরং কিছুদিন পরপর সেখানে মানুষের লাশ মিলছে।

আজ বুধবার ৮ জুন সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির লাশ উদ্ধার করা হয়। তার লাশের পাশে একটি রক্তমাখা ছুরিও মিলেছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা ওই স্থান ও আশপাশের সিসি ক্যামেরা উদ্ধার করেছি।

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০