• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

২৫-২৬ জানুয়ারি ভারত থেকে ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে করোনার টিকা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫-২৬ জানুয়ারিতে বাংলাদেশে আসবে। ভারত সরকার আমাদের কিছু টিকা উপহারস্বরূপ দেবে। সেটিও আমরা আশা করছি যে কোনো সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে, যেমন– রাশিয়া, সানোফি, মডার্না, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে।’ তাদের কাছ থেকে টিকা আসবে।

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটির সংখ্যা এখনই বলতে পারব না। তবে সেটি বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেই উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।’

আমরা করোনা যেভাবে মোকাবেলা করতে পেরেছি, ঠিক সেভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগে সফল হব বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। প্রায় ৪২ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য ।

মন্ত্রী বলেন, মাস্ক যে একটা কার্যকর ব্যবস্থা তা কেউ জানত না। আমরা ক্যাম্পেইন করেছি, সার্ভিস পেতে হলে মাস্ক পরতে হবে। নো মাস্ক নো সার্ভিস- পদক্ষেপ নিয়েছি। আমরা প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি– উনি আনন্দের সঙ্গে তা অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে প্রাইভেট সেক্টরও ‘নো মাস্ক নো সার্ভিস’ চালু করেছে, যা খুব কার্যকর হয়েছে।

এ টি/ ১৮ জানুয়ারী ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০