• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

টিআইবির সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৩ জুন, ২০২২

এনবি নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সরকার ও দল ভিন্ন জিনিস। আমরা যদি এই বিভাজনটা স্পষ্ট করতে পারি… এই মেসেজটা দিতে পারি। কেবিনেট (মন্ত্রিপরিষদ) যেটাকে বলা হয়— রাষ্ট্রপতি থেকে বা প্রধানমন্ত্রী থেকে ডেপুটি…, এটাই কিন্তু মূল সরকার। বাকি যারা আছে সেটা কিন্তু আমলাতন্ত্র।’

আজ সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকার যেটা আছে, তারা কিন্তু শপথ নিয়েছেন- সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করব, পক্ষপাতিত্ব করব না। উনারা বলেননি যে, আমরা আমাদের দলকে আগামীতে আরও বেশি সহযোগিতা করব, স্বভাবতই এটা উনারা বলেন না।’

সিইসি বলেন, ‘আমার বিশ্বাস উনারা উনাদের শপথটা জানেন, অন্তত একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের স্বার্থেই উনারা নির্বাচনকালীন সরকারে থেকে সরকারের মতোই আচরণ করবেন এবং কোনো দলের নয়, সরকারের মন্ত্রী হিসেবেই আচরণ করবেন তারা।’

নির্বাচনকালীন সরকার সম্পর্কে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যে সরকার থাকবে সেটাই নির্বাচনকালীন সরকার। অপজিশন থেকে যে দাবিগুলো করা হচ্ছে, এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকারসহ যে বিভিন্ন সরকারের দাবি করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের বিষয় নয়। এটা সাংবিধানিক বিষয়, পলিটিক্যাল লিডাররা (রাজনৈতিক নেতারা) যদি একমত হন; তারা দেখবেন।’

সিইসি বলেন, ‘আমার কাছে মনে হয় নির্বাচনকালীন সরকার নিয়ে বর্তমানে যে আইন আছে, সেটাই নির্বাচনকালীন সরকার। তার সঙ্গে আমাদের ইন্টারঅ্যাকশন বেড়ে যাবে। একজন মন্ত্রী কিন্তু দলের নয়। আমরা চাই তারা আমাদের সহযোগিতা করুক। তখন এই সরকার কোনো পলিসি নিয়ে কাজ করবে না। পৃথিবীর সব দেশেই এটা আছে। নির্বাচনের কাজে আমাদের সহায়তা করতে হবে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০