• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঈদ উপলক্ষে দোকান-মার্কেট খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ জুন, ২০২২

এনবি নিউজ : আগামী ১ থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১১৪-এর ৪ উপ-ধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপ-ধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণি বিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারা দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি চায়। তাদের অনুরোধ বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০