• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রওশন এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরছেন ২৭ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ জুন, ২০২২

এনবি নিউজ : চিকিৎসা শেষে ২৭ জুন দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে আগামী ২৭ জুন (সোমবার) দেশে ফিরবেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় থাই এয়ারওয়েজের বিমানযোগে ব্যাংকক থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। আর জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে শেষে ৪ জুলাই তিনি আবার রুটিন চেকআপের জন্য ব্যাংককে যাবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে দেশে প্রায় এক মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রওশন এরশাদ।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০