• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন বাংলাদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এনবি নিউজ : বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরও ২ হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে সৌদি আরব সরকার। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এর আগে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বরাদ্দের মধ্যে ১১৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ২ হাজার ৩০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাবার জন্য নির্ধারণ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২২ জুন পর্যন্ত ৮৭টি ফ্লাইটে ৩১ হাজার ৫৩৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট।

এখন পর্যন্ত ৮২.৩৮ শতাংশ ভিসা ইস্যু হয়েছে। সৌদি আরবে মারা গেছেন ৬ জন হজযাত্রী।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১