• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

পদ্মা সেতুর দুই পাড়ে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ জুন, ২০২২

এনবি নিউজ : পদ্মা সেতুতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে। পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে।

আজ বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে। সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা সবসময়ই সজাগ রয়েছি, যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে আছে।

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঈদযাত্রা যানজটমুক্ত করতে সারা দেশে হাইওয়ে পুলিশের ১০৯টি টহল দল, ৮৪টি কুইক রেসপন্স দলসহ ওয়াচ টাওয়ার, রেকার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে মহানগর, জেলা ও উপজেলার হাটবাজারে চুরি- ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। কোনো পশুবাহী নৌযান বা ট্রাককে জোরপূর্বক নির্দিষ্ট স্থানে বা হাটে যেতে বাধ্য করা যাবে না।’

ঈদে যে কোনো নাশকতা প্রতিরোধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঈদে কোনো নাশকতার শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঈদে নাশকতার আশঙ্কার নিয়ে কোনো খবর আসেনি। তবে খবর না আসলেও গোয়েন্দারা সজাগ থাকবে।’
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০