• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে তৃতীয় দিনেও উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ জুলাই, ২০২২

এনবি নিউজ : কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ ৩ জুলাই রোববার সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।

টিকিটের জন্য অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়েছেন। টিকিট পেতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ টিকিট বিক্রির প্রথম দিন থেকে লাইনে দাড়িয়েও টিকিট পাননি। অনেকেই আবার ৩৫ ঘণ্টা ধরে লাইনেই আছেন।

টিকিটপ্রত্যাশী কাশেম জানান, টিকিটের জন্য শনিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছি। কখন টিকিট পাব, জানি না। দাঁড়িয়ে বা বসেও সময় পার হয় না। তাই তাস খেলছি।

এমন অবস্থা শুধু কাশেমেরই নয়, অধিকাংশ টিকিটপ্রত্যাশী পত্রিকা বা বই পড়ে কিংবা তাস খেলে সময় পার করছেন।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১