• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ জুলাই, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে। আমি নিজে যাদের দেখেছি গায়ে কাপড় নেই। মনে হয় যেন একেকটা কঙ্কাল হাঁটছে। তাদের ভাগ্যের পরিবর্তন করাটাই ছিল সরকারের লক্ষ্য।

নির্বাচনি ইশতেহারের কথা স্মরণ করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এভাবে ভাবিনি যেন ধনীরা আরও ধনী হোক। আমাদের লক্ষ্যটা হলো আমরা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি সেটা বাস্তবায়ন করা। আমরা রাজনীতি করি, আমাদের দল আছে।

আজ ৩ জুলাই রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ২০২২’ ও ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২’ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন অনুষ্ঠানে।

শেখ হাসিনা বলেন, আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলো যা দেয়নি। আমি আশা করি, সবাই এ ভ্যাকসিন নেবেন।

করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশ এগিয়ে চলছে মন্তব্য করে তিনি বলেন, মহামারির পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। আমাদের মতো দেশে তো আরও বেশি এটার প্রভাব পড়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০