• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

রাজধানীতে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৬ জুলাই, ২০২২ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : রাজধানীর রমনা থানার বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিনগত রাতে বড় মগবাজার ২২৭ নম্বর গ্র্যান্ড প্লাজার সাততলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোফিজুর রহমান জানান, দেশের বাইরে থাকা মৃতের স্ত্রী-মেয়ের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে তার কোনো যোগাযোগ বন্ধ ছিল। ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে রাতে ওই বাসা থেকে ডা. ইকবাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহে পোকা ধরে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ইকবাল উদ্দিনের একমাত্র মেয়ের জামাই আরিফুর রহমান সিদ্দীক জানান, তার স্ত্রীর সঙ্গে শাশুড়ি হাবিবা বেগম সৌদি আরব থাকেন। ডা. ইকবাল উদ্দিনও সেখানে ছিলেন। পূর্বে দুইবার স্ট্রোক করায় ৫-৬ বছর আগে দেশে ফিরে বড় মগবাজারের ওই নিজ ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

শ্বশুর ইকবাল হোসেনের সঙ্গে সর্বশেষ দুই সপ্তাহ আগে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর থেকে ফোনের রিং হলেও আর যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার বাড়ির কেয়ারটেকার সার্ভিস চার্জের জন্য ওই বাসায় গিয়ে তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্বজনদের জানান। এরপর থানা পুলিশকে জানালে তারা দরজা ভেঙে ভেতর থেকে তার গলিত পোকা ধরা মরদেহ উদ্ধার করে। বাসার বাথরুমে উপুড় হয়ে পড়েছিলেন তিনি। পুলিশের ধারণা, অসুস্থার কারণেই মৃত্যু হয়েছে তার। তবে বেশ কয়েকদিন ধরে ওভাবে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১২ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৭ অপরাহ্ণ
    এশা রাত ৭:১২ অপরাহ্ণ