• শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রাজধানীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

এনবি নিউজ : রাজধানীর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) ওই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে। ভুক্তভোগী ওই ছাত্রীকে শিক্ষকের বাসায় নিয়ে গিয়েছিলেন যে সহপাঠী, তাকেও পুলিশ খুঁজছে।

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, বারবিকিউ পার্টির কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অনিমেষ দরজা খুলে ওই ছাত্রীকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানি করে।

ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষকের বাসায় বারবিকিউ পার্টিতে সবাই আসবে বলে তাকে জানিয়েছিলেন তার সেই সহপাঠী (২৫)। মোবাইল ফোনে ওই শিক্ষকের সঙ্গে কথাও বলিয়ে দিয়েছিল। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান তারা।

সহপাঠীর কথায় ছোট ভাইকে নিচে থাকতে বলে তারা দুজন ভবনের পঞ্চম তলায় শিক্ষক অনিমেষের ফ্ল্যাটে যান। কিন্তু সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল না বা অন্য কেউ ছিল না বলে এজাহারে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শিক্ষক অনিমেষ বিবাহিত হলেও ওই ফ্ল্যাটে তিনি একা থাকেন জানিয়ে ওসি বলেন, রাতে অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১