• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ঈদে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারি না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

এনবি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদুল আজহায় জঙ্গি হামলার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারি না। কারণ জঙ্গিরা কখনই একদম বসে থাকে না।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের পুলিশের সিটিটিসিসহ বেশকিছু টিম সম্প্রতি ঢাকা ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটও কয়েকজন জঙ্গি সদস্যদের গ্রেফতার করেছে। অনলাইনেও জঙ্গিদের কার্যক্রম লক্ষ্য করেছি। সাইবার স্পেসেও তাদেরকে নজরদারি করা হচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, মাজহাবভিত্তিক ও পিরদের আস্তানা বা উপাসনালয়কেন্দ্রিক যেখানে বড় ঈদের জামাত হয়, এসব জায়গায় জঙ্গিদের টার্গেট থাকে বা শিয়া সম্প্রদায়ের ঈদ জামাতগুলোতে আশঙ্কা থাকে। সেসব স্থানে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০