• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সড়কের অবস্থা ভালো ছিল, সড়কের জন্য কোথাও যানজট হয়নি: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

এনবি নিউজ : এবার ঈদযাত্রায় সড়কে মানুষের দুর্ভোগের জন্য বিজিএমইএ এবং বিকেএমইএকে দায়ী করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার ঈদে তৈরি পোশাক কারখানাগুলোতে ছুটির বিষয়ে সরকারের পরামর্শ শোনেনি বিজিএমইএ এবং বিকেএমইএ।

মন্ত্রী বলেন, ব্যবস্থাপনার ক্রটির কারণেই এবার ঈদযাত্রায় দুর্ভোগ হয়েছে। এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যানজট যেখানে হয়েছে সেটা হয়েছে ব্যবস্থাপনার ত্রুটির কারণে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ঈদের পরে প্রথম কার্যদিবসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পেরেছে। অপরদিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এক দিনেই ৪৩টি দুর্ঘটনা হয়েছে। তাই উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেশি হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আগামী সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতু ও বেকুটিয়া সেতু উদ্বোধন করবেন বলেও জানান কাদের।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১