• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ জুলাই, ২০২২

এনবি নিউজ : বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শহর এলাকায় যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

আজ বুধবার গণভবনে দেশের অটিজম ও এনডিডি শিশুদের শিক্ষার ন্যায্য ও সম-অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ‘ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটিজ (এনএএএনডি) কমপ্লেক্স’-এর স্থাপত্য নকশার উপস্থাপনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ‌বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ জন্য শহর এলাকায় যেকোনও আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, প্রধানমন্ত্রী এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১