• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

দুদকের মামলায় এলডিপি মহাসচিবের স্থায়ী জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ জুলাই, ২০২২

এনবি নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৭ জুলাই তিনি আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

কুমিল্লার চান্দিনা আসন থেকে চারবার নির্বাচিত এমপি ড. রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে গত ২০০৭ সালের ১৯ ডিসেম্বর দুই কোটি ৯৫ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলায় হাইকোর্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের জুলাই মাসে মমতাজ আহমেদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বাতিল করে। স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মমতাজের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

চলতি বছরের ৯ মে হাইকোর্ট রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে এবং তাকে নিম্ন আদালতের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১