• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশ্বে করোনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভালো আছি: খালিদ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

এনবি নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‘করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভালো আছি। আমাদের চেয়ে কোন দেশ ভালো আছে? মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ের নিচের মাটি অনেক শক্ত। সারাবিশ্ব সেটি দেখছে। যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নিচে মাটি নেই। বাংলাদেশের মাটি অনেক শক্ত, যা ১৯৭১ সালে প্রমাণিত হয়েছে। বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন ভাঙাতে পারব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা তাদের কাছে বেদনা ও কষ্টের হতে পারে। বাংলাদেশ ছোট ভূখণ্ডের; বিপুল জনগোষ্ঠী।’
তিনি বলেন, ‘যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নিচে মাটি নেই। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা হচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর ও সংস্থায় প্রায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু জিনিস স্লো হয়ে গেছে। সেগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নৌ-রুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনাম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১