• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ইউএনও কায়সার খসরুকে ওএসডির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জুলাই, ২০২২

এনবি নিউজ : কক্সবাজারের একজন সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সংবাদকর্মীকে অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুকে শোকজ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোকজ নোটিশটি পাঠানো হয়। জেলা প্রশাসক বিষয়টি সোমবার নিশ্চিত করেন।
ওই শোকজ নোটিশে কেন একজন সাংবাদিকের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।

গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে ওই দিন রাত পৌনে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিশিয়াল নম্বর থেকে ওই প্রতিনিধিকে ফোনে গালিগালাজ করেন যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রোববার ইউএনও মোহাম্মদ কায়সার খসরুর অশ্রাব্য ভাষা ব্যবহারের ঘটনায় হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন। আদালত বলেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া এ ধরনের ভাষা কেউ ব্যবহার করতে পারেন না।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০