• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ভারতের নতুন রাষ্ট্রপতিকে রওশন এরশাদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ জুলাই, ২০২২

এনবি নিউজ : ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ভারতের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে আর্থিক অগ্রগতিই এখন দু’দেশের লক্ষ্য। আর এই আর্থিক অগ্রগতিই দুই বন্ধু দেশের সাধারণ মানুষের উন্নয়নকে তরান্বিত করবে। ভারত ও বাংলাদেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্ক উন্নয়নে দু’দেশ কাজ করে যাবে। সেই লক্ষ্যেই ভারতের নতুন রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

বিরোধীদলীয় নেতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থন এবং মাতৃভূমির মুক্তির জন্য ভারতীয় সেনাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী নারী এবং স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি হিসেবে দৌপদী মর্মু’র মেয়াদকালে তার সাফল্য কামনা করেন বিরোধীদলীয় নেতা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১