• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ জুলাই, ২০২২

এনবি নিউজ : সাম্প্রতিক বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে উপকৃত কৃষকের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার জন।

আজ শনিবার কৃষি মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪টি জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের ( লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে।

তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়ার কাজ চলমান আছে।

এছাড়া, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০