• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আজ মধ্যরাত থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

এনবি নিউজঃ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ মধ্যরাত থেকে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, অস্থায়ী মেঘলা আকাশসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার অবস্থা সম্পর্কে বলা হয়, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হতে পারে।

এ টি/ ১৮ জানুয়ারি ২০২১


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০