• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

দিনে ৭ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনা, বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : সিলেটের বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপের পুনঃখনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) শনিবার দুপুর সাড়ে ১২টায় উদ্বোধনের পর কূপের খনন কাজ শুরু করে।

পুনঃখনন কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন- সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান, বাপেক্সের পরিচালক মোহাম্মদ আলীসহ সিলেট গ্যাস ফিল্ডস ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাপেক্স বলছে, কূপটি থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দৈনিক প্রায় ৯৫ ব্যারেল জ্বালানি তেল উৎপাদনের কনডেনসেট পাওয়া যেতে পারে।সেখান থেকে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন হবে।

জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন বিয়ানীবাজার গ্যাসক্ষেত্রে দুটি কূপ আছে। এর মধ্যে ১ নম্বর কূপ থেকে ১৯৯৯ সালে উৎপাদন শুরু হলেও ২০১৪ সালে সেটি বন্ধ হয়ে যায়। ২০১৬ সালের শুরুর দিকে আবার উৎপাদন শুরু হয়ে ওই বছরের শেষের দিকে ফের বন্ধ হয়ে যায়। আজ (শনিবার) থেকে আবার খনন শুরু করা হয়েছে। অন্যদিকে গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে প্রতিদিন ৭ থেকে সাড়ে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১