• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধান চাই, প্রয়োজনে জাতিসংঘকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো যুদ্ধ চান না; চান শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই মিয়ানমার তাদের ব্যক্তিগত কোন্দল, তাদের নিজেদের মধ্যে রাখুক।

আজ শনিবার আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয় আমরা সবসময় প্রতিবাদ করে আসছি। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে।

শুক্রবার এ ঘটনায় সীমান্তের ৯ (জিরো নাইন) নামক স্থানে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তারা তাদের ভুল বুঝতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা না আসতে পারে তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এমনকি দুই-একজন এলেও তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১