• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিগ বসে যোগ দিতে চলেছেন নুসরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : টালিউডের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস’ হাউসের কথা। এবার দুই বিতর্কই এক হতে চলেছে। হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন নুসরাত। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছে, ‘বিগ বস’-এ যোগ দেওয়ার ব্যাপারে নুসরাত জাহান হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। বলেছেন, এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।

অন্যদিকে এ মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাত-ঘনিষ্ঠ আরও এক টালিউড অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টালিউড অভিনেতাদের মুম্বাই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনো অশনি সংকেত?

অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সংসদও। বিগ বস হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কীভাবে সামলাবেন নুসরাত? উত্তর দেবে সময়।

সাথী


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০