• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়াক সরকার এখন জাদুঘরে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই; উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়াক সরকার এখন জাদুঘরে।

আজ বৃহস্পতিবার তিনি নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী জানান, আগামী মাসের যে কোনো দিনে কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে। সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। ইতোমধ্যে সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি স্বাক্ষর করেছেন ।

এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু।
৬৯০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।

মধুমতী সেতু পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০