• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

তিন দাবিতে আন্দোলনে নেমেছে জাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

 

এনবি নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কাছের গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে কাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল রাতের হামলায় কমপক্ষে ২৫ শিক্ষার্থী আহত হয়।

বিক্ষোভকারীরা তিনটি দাবি করেছেন- গতকালের হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার। গেরুয়া এলাকার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ এলাকায় স্থায়ীভাবে দেয়াল তুলে দেওয়া এবং হল বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়া।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) রাতে জাবি সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে আভিযোগ রয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ‘ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর করে স্থানীয় এক যুবক। পরে শিক্ষার্থীরা বিগত ১০ দিন যাবৎ ওই যুবকের বাসায় নিয়মিত গিয়ে তার খোঁজ করেছে। এরপর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গেরুয়া নিজ এলাকা থেকে তুলে নিয়ে মারধর করে শিক্ষার্থীরা। এরপরেই ক্ষেপে যায় এলাকাবাসী।

সন্ধ্যা ৭টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘এলাকার মা বোনদের ইজ্জত বাঁচাতে আমাদের এলাকাকে রক্ষা করতে সবাই বেরিয়ে আসেন। যার ঘরে যা আছে নিয়ে আসেন।’

শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় আমরা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সুষ্ঠু সমাধান না করলে এ শিক্ষার্থীরা কোথায় যাবে?


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১