• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় ১৯ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ অক্টোবর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলায় ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময়ে আহত হয়েছেন আরও ২৭ জন। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা বলে দেশটির পুলিশ জানিয়েছে।

কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটে। প্রাধানত শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু হাজরা সম্প্রদায়ের লোকরা বসবাস করেন।

শিক্ষাকেন্দ্রটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীদের কোচিং করানো হয়। এটি প্রধানত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের ভর্তি প্রস্তুতির প্রশিক্ষণ দেয়।

এ ঘটনার পরপরই পরিবারগুলো স্থানীয় হাসপাতালে ছুটে যান। যেখানে অ্যাম্বুলেন্সগুলো নিহত ও আহতদের নিয়ে আসছিল সেখানে তাদের একটি তালিকা রাখা হয়েছে।

হাসপাতালে ভিড়ের মধ্যে ফের আক্রমণ হতে পারে এই আশঙ্কায় তালেবানরা নিহতদের পরিবারগুলোকে সরে যেতে বাধ্য করেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রক্তাক্ত অবস্থায় বহু দেহ দেখা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক টুইটে বলেছেন, ‘নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে, হামলার ধরণ এবং হতাহতদের বিস্তারিত পরে জানানো হবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১