• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

বাংলাদেশে মৌলবাদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা: ইন্ডিয়া টুডের নিবন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ অক্টোবর, ২০২২

 

এনবি নিউজ ডেস্ক : ভারতের ইংরেজি সাপ্তাহিক ইন্ডিয়া টুডে’র এক নিবন্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার মূলমন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একমাত্র ভরসা’ উল্লেখ করে ৭৫ এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধীদের সমালোচনা করা হয়েছে।

শেখ হাসিনা প্রদর্শিত কঠোর রাষ্ট্রনীতির প্রতি ইঙ্গিত করে ওই নিবন্ধে বলা হয়, বঙ্গবন্ধু পরিবারের মতো সন্ত্রাসের শিকারদের সর্বদা উগ্রবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য গণনা করা যেতে পারে।

বেগম জিয়াসহ ৭৫ পরবর্তী সরকারগুলোর রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বঙ্গবন্ধু পরিবারের খুনিদের মধ্যে একটি শক্তিশালী সংযোগের উল্লেখ করে এই নিবন্ধে বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করা হয়।

ইন্ডিয়া টুডে’র ডিজিটাল বিভাগের নির্বাহী সম্পাদক দীপ হালদার তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বর্ণনা করে নিবন্ধে লিখেছেন, দেশটির হিন্দুদের জন্য শেখ হাসিনাই একমাত্র ভরসা।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। এতে বলা হয়, তৃণমূল পর্যায়ের হিন্দুদের সঙ্গে লেখকের আলোচনা এই বিষয়টিকে আরও বিস্তৃত ও স্পষ্ট করেছে।

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাসভবনে তার পরিদর্শনের দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘আমি এই সত্য থেকে শান্তনা পেয়েছি যে আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ কল্পনা করেছিলেন এবং গড়ে তুলেছিলেন, সেখানে গত বছর তাণ্ডব চালানো এমন মৌলবাদীদের জন্য কোনো স্থান ছিল না।’

‘আমার মনে আছে, কিভাবে আপনার পরিবার দেশকে ধর্মনিরপেক্ষ রাখার চেষ্টা করার জন্য এত বড় মূল্য দিয়েছে এবং কিভাবে আপনি, ম্যাডাম প্রধানমন্ত্রী, চার দশকে ১৯ বার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।’

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১