• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ অক্টোবর, ২০২২

আজ শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এদিন টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ডকে ১০০ রানও করতে দেয়নি বাংলাদেশ। দাপুটে বোলিংয়ে থামিয়ে দিয়েছে মাত্র ৮২ রানে।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর শুধু হতাশাই দেখে সফরকারীরা। বোলিং দিয়ে থাইল্যান্ডকে চেপে ধরেন রুমানা-নাহিদারা।

বোলিংয়ে সবাই দুর্দান্ত করেছেন। তিন ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। সমান ১১ রান দিয়ে দুটি করে নিয়েছেন নাহিদা ও সানজিদা। সোহেলিও নিয়েছেন ১৮ রানে দুটি উইকেট। সালমা খাতুন নিয়েছেন একটি।

থাইল্যান্ড মেয়েদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান করেন ২০ রান ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে ৫০ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার শামিমা সুলতানা। তাঁর এই রানের মধ্যে ছিল ১০টি বাউন্ডারি। এ ছাড়াও ২৬ রান করেছেন আরেক ওপেনার ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানা করেছেন ১০ রান।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যেকার ম্যাচ। ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী দল: ১৯.৪ ওভারে ৮২ (কোনচারোয়েনবাই ৮, চানথাম ২০, চাইওয়াই ২, মায়া ২৬, সুথিরুয়াং ১, কামচোমফু ১, তিপোচ ১০, বুচাথাম ০, কানোহ ১১, পুথাওং ০, লাউমি ০*; সালমা ৪-০-১৮-১, নাহিদা ৩.৪-১-১১-২, সানজিদা ৪-০-১১-২, সোহেলি ৩-০-১৮-২, জাহানারা ২-০-১৫-০, রুমানা ৩-১-৯-৩)

বাংলাদেশ নারী দল: ১১.৪ ওভারে ৮৮/১ (শামিমা ৪৯, ফারজানা ২৬*, নিগার ১০*; বুচাথাম ২-০-১০-০, সুথিরুয়াং ২-০-২৫-০, পুথাওং ৪-০-২৩-১, তিপোচ ১-০-৬-০, কামচোমফু ১-০-১৪-০, লাউমি ১.৪-০-৮-০)

ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১