• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

খোলাচোখে ‘দুটো বড় সমস্যা ও বিপদ’ দেখছি: ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : জাসদনেতা হাসানুল হক জানিয়েছেন, তিনি খোলাচোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছেন। তিনি বলেন, ‘আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি—এক. দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ; দুই. রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।’

আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি ইনু এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের এ চক্রান্ত অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি আফজাল হোসেন খানের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১